প্রিন্ট এর তারিখঃ ১৫ই নভেম্বর, ২০২৬ইং; ০৮:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ১৫ই নভেম্বর, ২০২৬ইং; ০৫:০৯ পি.এম
শামসুল ইসলাম আইডিয়াল গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন হিমেল
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শামসুল ইসলাম আইডিয়াল গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ও বর্তমান গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ১২ নভেম্বর ২০২৬ তারিখে এক পত্রের মাধ্যমে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দিয়েছে।
বোর্ডের অনুমোদনের মধ্য দিয়ে শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নতুন দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত অগ্রগতিতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও এগিয়ে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"