প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলমাকান্দা উপজেলার ৮ নম্বর রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর পাঁচগাঁও বিওপির একটি টহল দল।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঁচগাঁও বিওপির চার সদস্যের টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের স্থানটি সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
অভিযানের একপর্যায়ে সেখানে পরিত্যক্ত অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ পড়ে থাকতে দেখা যায়। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা মাদকগুলো ফেলে পালিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা মদগুলো পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কথা জানিয়েছে বিজিবি।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন