প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাকিরার মঞ্চ সাজ সবসময়ই আলাদা চমক নিয়ে আসে। এবার তার সাজে ভারতীয় ঐতিহ্যের একটি নতুন ছোঁয়া দেখা গেল। মাদ্রিদে অনুষ্ঠিত কনসার্টে, বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরাকে ডিজাইনার গৌরব গুপ্তের তৈরি বিশেষ পোশাকে দেখা গেছে। সোনালি ধাতব নকশা এবং বেনারসি ব্রোকেডের সমন্বয়ে তার এবারের মঞ্চসাজ তৈরি হয়েছে।
এ তথ্য জানায় ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে।
শাকিরার পোশাকের মধ্যে ছিল সোনালি রঙের ভাস্কর্যধর্মী ব্রেস্টপ্লেট এবং হাতে বোনা বেনারসি ব্রোকেডের স্কার্ট। ঐতিহ্যবাহী ভারতীয় বুনন এবং আধুনিক কৌচার নকশার এই সমন্বয় পোশাকটিকে দিয়েছে বিশেষ বৈশিষ্ট্য।
‘লুনার উলফ’ পোশাকে শাকিরা
গৌরব গুপ্তের তৈরি সোনালি ব্রেস্টপ্লেটটির নাম ‘লুনার উলফ’। এই ডিজাইনটি শাকিরার জনপ্রিয় ‘শি উলফ’ গানের ভাবনা থেকে অনুপ্রাণিত। ২০০৯ সালে গানটি প্রকাশের পর থেকেই ‘শি উলফ’ প্রতীকটি তার শিল্পীসত্তার সঙ্গে যুক্ত হয়ে গেছে।
ব্রাসের তৈরি ব্রেস্টপ্লেটটির নকশা অনেকটা বর্মের মতো। এর বিপরীতে নরম এবং চলনশীল বেনারসি ব্রোকেডের স্কার্ট রাখা হয়েছে। ফলে পোশাকটিতে একদিকে শক্তিশালী ভঙ্গি তৈরি হয়েছে, অন্যদিকে ভারতীয় বুননের ঐতিহ্যও ফুটে উঠেছে।
এই বিশেষ পোশাক তৈরিতে প্রায় ৫০০ ঘণ্টা সময় লেগেছে এবং এতে কাজ করেছেন ১০ জন কারিগর।
গৌরব গুপ্তের পোশাকে এবারই প্রথম নয়
গৌরব গুপ্তের নকশায় এর আগেও শাকিরাকে মঞ্চে দেখা গেছে। তার বিশ্ব সফরের রিও ডি জেনেইরো পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একই ‘লুনার উলফ’ ভাবনার পোশাক পরেছিলেন। তবে সেবারের পোশাকটি ছিল নীল রঙের।
এর আগে ২০২৫ সালে ভারতীয় ডিজাইনার অনামিকা খন্নার তৈরি পোশাকেও শাকিরাকে দেখা গেছে। লাল রঙের সেই পোশাকটি ঝলমলে সোয়ারোভস্কি ক্রিস্টালের কাজ দিয়ে সজ্জিত ছিল।
শাকিরার চলমান ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ বিশ্ব সফর অক্টোবর মাসে শেষ হবে। সফরের মঞ্চে সংগীতের পাশাপাশি তার পোশাকও আলাদা করে আলোচনায় থাকছে, এবারের বেনারসি লুক তারই আরেকটি উদাহরণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন