প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ মন্তব্য করেছেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈতিক অবক্ষয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের এক দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, কক্সবাজারসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নৈতিক অবক্ষয়ের কারণে এবং গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। জননিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, ঘন ঘন লোডশেডিং এবং ‘ভুতুড়ে বিলের’ কারণে গ্রাহকরা হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, জনগণ আশ্বাসের পরিবর্তে সমস্যার কার্যকর সমাধান দেখতে চায়।
জামায়াতের এই নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। বৈঠকে আওয়ামী লীগকে ‘পতিত ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ অভিযোগ করেন, তারা দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
তিনি উল্লেখ করেন, প্রায় দুই হাজার মানুষ হত্যার ঘটনায় যাদের কোনো অনুশোচনা নেই, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। তিনি দেশ ও জনগণের কল্যাণে, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলের দায়িত্বশীলদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
বৈঠকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, সমাজকল্যাণ সেক্রেটারি অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকী, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবীর, মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উপজেলা উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মুহাম্মদ মুহসিন, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করীম, সদর সেক্রেটারি আজিজুর রহমান এবং আইনজীবী শাখার সেক্রেটারি এড. ফিরোজ আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন