প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ১২:৩০ পি.এম
(ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
পিরোজপুরের জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বাজারের ব্যবসায়ীরা ও তার পরিবার।
সোমবার বিকালে উপজেলার চণ্ডিপুর বাজার ব্যবসায়ীদের আয়োজনে চন্ডিপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চন্ডিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেন মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ৫নং চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মঞ্জু, চণ্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোঃ দুলাল ফকির, চন্ডিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, ব্যবসায়ী মহারাজ খন্দকার সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল কুদ্দুস খন্দকারের, ওপর হামলার ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত না হলে প্রয়োজনে চণ্ডীপুর বাজারের ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা আরও জানান, চিকিৎসা শেষে আব্দুল কুদ্দুস বাড়িতে ফিরলেও তাঁর স্মৃতিশক্তি এখনো পুরোপুরি ফিরে আসেনি। টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন ব্যবসায়ী নেতারা। তবে পরিবারের দাবি মামলা ভিন্নখাতে নিতে লিখিত অভিযোগ দেওয়ার ১সপ্তাহ পরও মামলা রেকর্ড করেনি ইন্দুরকানী থানা পুলিশ। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাতে দোকান বন্ধ করে আঃ কুদ্দুস খন্দকার বাড়ি ফেরার পথে মুখোশধারী কতিপয় দুর্বৃত্ত হামলা করে কুপিয়ে গুরুতর আহত করে ২ লক্ষাধিক নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শিকার হন ব্যবসায়ী আব্দুল কুদ্দুস খন্দকার। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে একটি চাপাতি, স্যান্ডেল ও মুখোশ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
হামলার কিছু সময় পর রুবেল নামের এক সিএনজিচালক ইউনুস নামের এক মুখোশধারী ব্যক্তিকে উদ্ধার করে। এ সময় আহত কুদ্দুসকে ঘটনাস্থলে রেখেই দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি আহত কুদ্দুসকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে আটক করে। তবে কয়েক ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"