প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হলো তাওহীদ হৃদয়ের দল। বাংলাদেশ যদি আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে পারত, তাহলে ফাইনালে খেলার সুযোগ পেত। কিন্তু সেটি সম্ভব হয়নি।
২৭.১ ওভারে আফগানিস্তানের ব্যাটাররা ১২১ রান সংগ্রহ করতেই বাংলাদেশের বিদায়ের নিশ্চিত হয়। আগামী ২৩ অক্টোবর ফাইনালে আফগানিস্তান মুখোমুখি হবে জিম্বাবুয়ের।
শারজায় আগে ব্যাটিং করে বাংলাদেশ মাত্র ১৬০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন পারভেজ হোসেন ইমন, যিনি ৭০ রান সংগ্রহ করেন। আফগানিস্তানের রশিদ খান চারটি উইকেট দখল করেন।
ফাইনালে যাওয়ার জন্য আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখার লক্ষ্য নিয়ে বোলিং শুরু করে বাংলাদেশ। শুরুতে তাসকিন আহমেদ রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে কিছুটা আশার আলো দেখান। তবে আফগানিস্তানের ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করে সেই সুযোগ আর দেননি। শেষ পর্যন্ত ২৭.১ ওভারে আফগানিস্তানের রান ১২১ ছুঁতেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন