প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কারণে ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলস্বরূপ, চারজন শ্রমিক অর্ধডুবন্ত বাল্কহেড নিয়ে সাগরে ভাসছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে দ্রুততম সময়ে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।
বুধবার (২২ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০টা ১১ মিনিটের দিকে সন্দ্বীপ কুমিরা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে রনি নামে একজন শ্রমিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। ফোনে তিনি জানান যে, তারা চারজন একটি পাথরবোঝাই বাল্কহেডযোগে সিলেট থেকে কক্সবাজার যাচ্ছিলেন। পাথরের ভার নিয়ে সন্দ্বীপ পার হয়ে যাওয়ার পর বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কারণে বাল্কহেডের ভেতর পানি ঢুকতে শুরু করে এবং পানিতে ডুবে ইঞ্জিন বিকল হয়ে যায়।
আনোয়ার সাত্তার আরও বলেন, তারা চারজন শ্রমিক বিকল অর্ধডুবন্ত বাল্কহেড নিয়ে সাগরে ভাসছিলেন। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধার করার জন্য কোস্টগার্ড কন্ট্রোলরুমে জানানো হয়।
তিনি জানান, সংবাদ পেয়ে সন্দ্বীপ কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল সন্দ্বীপ থেকে প্রায় সাড়ে ৯ কিলোমিটার (৫ নটিক্যাল মাইল) দূরে গভীর সমুদ্র এলাকা থেকে ভাসমান অবস্থায় চার শ্রমিককে উদ্ধার করে।
পরে উদ্ধারকৃত শ্রমিকদের নিরাপদ স্থানে নিয়ে তাদের মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, পাথরবোঝাই বাল্কহেডটি সাগরে ডুবে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন