প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রূপগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আতঙ্ক সৃষ্টি করতে তারা এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনা বুধবার ভোররাতে এশিয়ান হাইওয়ে সড়কের রশীদ মার্কেটের সামনে ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত মেঘলা পরিবহন বাসের হেলপার আলম হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মেঘলা বাস ডিপোর সামনে ‘মেঘলা পরিবহনের’ দুটি বাস পার্কিং করা ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন মুখোশধারী দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। আলম চিৎকার শুরু করলে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (রূপগঞ্জ সার্কেল) মেহেদী ইসলাম ‘আমার দেশ’কে জানান, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী-সমর্থকেরাই বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িত। আশপাশের সিসিটিভি ক্যামেরা দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন