প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের একটি বড় এলাকা এবং চট্টগ্রামের কিছু অংশে হঠাৎ করে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে একযোগে এসব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ঢাকার এলাকা গুলোর মধ্যে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিল অন্তর্ভুক্ত রয়েছে। এই বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
জাতীয় গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’ থেকে জানানো হয়েছে যে, বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার জন্য তাদের প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন। ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পুনঃসংযোগ স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।
বর্তমানে দেশের বিদ্যুতের জাতীয় গ্রিড ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, হঠাৎ এই বিপর্যয়ের পরও দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ সচল ও স্বাভাবিক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন