প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানে মাদারীপুরের কালকিনি ও সদর মডেল থানা এলাকা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গত সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালকিনি থানার এনায়েতনগর এলাকায় কামাল সরদারের বাড়ির সামনে পাকা সড়ক থেকে মো. তুহিন সরদার (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, মাদারীপুর সদর মডেল থানার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিসিক বাঁশহাটা খেয়াঘাটসংলগ্ন সজল টেলিকমের সামনে অভিযান চালিয়ে আলী শেখ (৫২) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, দুই অভিযানে মোট ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন