প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরিশালের আবহাওয়া অস্বাভাবিক আচরণ করছে। শরতের আকাশে কখনো সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে, আবার কখনো কালো মেঘের সাথে মাঝারি থেকে প্রবল বর্ষণ হচ্ছে। তাপমাত্রা স্বাভাবিকের ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে।
গত আগস্ট মাসে বরিশাল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ৪টি লঘুচাপ সৃষ্টি হলেও বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের ৪.৩% কম ছিল। জুলাই মাসে বরিশালে স্বাভাবিকের চেয়ে ১২.৬% কম বৃষ্টি হয়েছে। চলতি মাসে আবহাওয়া বিভাগ বরিশালে ৩শ থেকে ৩৪০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, কিন্তু মাসের প্রথম ১০ দিনে ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভাদ্রের বড় অমাবস্যার বৃষ্টিপাত নিয়ে বরিশালের কৃষি অঞ্চলের চাষিদের মাঝে আতঙ্ক দেখা দিলেও কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়নি। বরিশাল কৃষি অঞ্চলে কৃষিযোদ্ধারা ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৯০ ভাগেরও বেশি আমন রোপণ সম্পন্ন করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের মধ্যেই রোপণ সম্পন্ন হবে। কৃষি মন্ত্রণালয় চলতি খরিপ-২ মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ৮.৯০ লাখ হেক্টর জমিতে আমন আবাদ লক্ষ্য নির্ধারণ করেছে।
এদিকে, শেষ শ্রাবণের অমাবস্যায় বৃষ্টিপাতের পর মরা কার্তিকে দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়ে বরিশালের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে এ অঞ্চলের সব নদ-নদীর পানি কয়েক দফা বিপদসীমা অতিক্রম করেছে এবং গত দুদিন ধরে তা বিপদসীমার খুব নিকটে রয়েছে। বর্ষা মৌসুম জুড়ে লাগাতার বৃষ্টি হচ্ছে।
এই বৃষ্টিপাতের কারণে আমন বীজতলাসহ রোপা আমনের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি উপ-বিভাগ জানিয়েছে, বরিশালের ১৮টি পয়েন্টের গেজ স্টেশনের মেঘনা, সুরমা, বলেশ্বর, বুড়িশ্বর, কচা, সন্ধ্যা, সুগন্ধা ও বিষখালী নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে। ফলে কৃষকের দুশ্চিন্তা অব্যাহত রয়েছে।
গত বছর ১ নভেম্বর বরিশাল থেকে বর্ষা বিদায়ের ১২৭ দিন পরে গত ৯ মার্চ প্রথম বৃষ্টির দেখা মিললেও মাসজুড়ে বৃষ্টির ঘাটতি ছিল। এপ্রিলে স্বাভাবিকের বেশি বৃষ্টিপাত হলেও মে ও জুন মাসে বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের কম ছিল। জুলাই মাসে স্বাভাবিকের ১২.৬% বেশি বৃষ্টি হলেও আবহাওয়ার বিচিত্র আচরণ বোঝা যাচ্ছে না। আবহাওয়া বিভাগ চলতি মাসে স্বাভাবিকের কম বৃষ্টিপাতের খবর দিয়েছে।
বরিশাল অঞ্চলে কালো মেঘের সাথে প্রবল বৃষ্টিপাতের পর আবার শরতের সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানো সাধারণ মানুষের কাছে উপভোগ্য হলেও কৃষকদের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন