প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী বছরের ২২ এপ্রিল কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত হতে যাওয়া উয়েফার কংগ্রেসে চতুর্থ এবং শেষ মেয়াদের জন্য সভাপতি পদে প্রার্থী হচ্ছেন স্লোভেনিয়ার আলেকসান্ডার চেফেরিন।
ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) এই তথ্যটি নিশ্চিত করেছে।
২০১৬ সালে প্রথমবারের মতো নির্বাচিত হন চেফেরিন। তিনি বৃহস্পতিবার বার্লিনে জাতীয় অ্যাসোসিয়েশন প্রধানদের বৈঠকে পুনর্নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেন।
তিনি বিবৃতিতে উল্লেখ করেন, “আমরা একসাথে অসাধারণ চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। ইউরোপীয় ফুটবলকে ঐক্যবদ্ধ রাখা, খেলাকে শক্তিশালী করা এবং আগামী প্রজন্মের জন্য প্রস্তুত করাই আমার লক্ষ্য।”
উয়েফার সংবিধানে ২০২৪ সালে প্যারিস কংগ্রেসে প্রেসিডেন্টের মেয়াদসীমা পরিবর্তন করা হয়েছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এর বিরোধিতা করলেও ভোটে পরিবর্তন গৃহীত হয়েছে।
চেফেরিন পূর্বে জানিয়েছিলেন যে তৃতীয় মেয়াদ শেষে (২০২৭) তিনি সরে দাঁড়াবেন, কিন্তু বর্তমানে তিনি ২০৩১ সাল পর্যন্ত দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেছেন।
জুলাই মাসে জানা যায়, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের বাণিজ্যিক স্বার্থ বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছেন। এর পরেই তিনি তুমুল সমালোচনার মুখে পড়েন এবং পরে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান।
উয়েফা বৃহস্পতিবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা সংস্কারের দাবি জানায় এবং বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা উল্লেখ করে।
বিবৃতিতে বলা হয়েছে, “ফিফার শুধু কাঠামোগত সংস্কার নয়, নতুন নেতৃত্ব প্রয়োজন—যিনি ঐক্যবদ্ধ করতে সক্ষম এবং ফুটবলে গভীরভাবে শিকড় গেঁড়ে আছেন।”
ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জমা দেওয়ার শেষ তারিখ ১৮ নভেম্বর। ইউরোপের ৫৫ সদস্য ফিফার মোট ২১১ ভোটের এক-চতুর্থাংশের বেশি।
বুধবার সাবেক টটেনহ্যাম ডিফেন্ডার রামন ভেগা প্রথম আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
ইনফান্তিনো আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের শক্তিশালী সমর্থন নিয়ে এখনও প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন