প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মানবিক সহায়তা পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন, যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। তার উদ্যোগের ফলে ইউক্রেনের রুশ নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় দেশ। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) হোয়াইট হাউসের একটি বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রাশিয়া ও ইউক্রেন ওলেশকিতে সাময়িকভাবে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখতে রাজি হয়েছে। এর ফলে শহরটিতে মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হবে এবং নির্ধারিত নিরাপদ পথ দিয়ে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।
দক্ষিণ ইউক্রেনের এই শহরটি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সেখানে খাদ্যসংকট বর্তমানে আরও তীব্র হয়ে উঠেছে।
মেলানিয়া ট্রাম্প তার বিবৃতিতে উল্লেখ করেছেন, ওলেশকির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। শহরটি যুদ্ধের সম্মুখসারিতে থাকায় সেখানে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। শহরে যারা এখনো বসবাস করছেন, তাদের অধিকাংশই বয়স্ক নাগরিক। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা, ওষুধ, খাবার ও বিশুদ্ধ পানির প্রয়োজন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে রুশ বাহিনীর হাতে আটক ইউক্রেনীয় শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায়ও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মেলানিয়া ট্রাম্প। এবার ওলেশকিতে মানবিক সহায়তা পৌঁছানো এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যে তার উদ্যোগে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন