প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় পুরো দেশটি মাতোয়ারা হয়ে উঠেছে। বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় নানা অদ্ভুত ঘটনা ঘটেই চলছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের রুবেল মিয়া এমনই একটি ঘটনার জন্ম দিয়েছেন।
ব্রাজিলের প্রবল সমর্থক রুবেল মিয়া দীর্ঘ সময় ধরে ব্রাজিল ফুটবল দলের ভক্ত। তাই তিনি তাঁর পুরো বাড়িটিকে ব্রাজিলের পতাকার আদলে রাঙিয়ে তুলেছেন। বাড়ির সীমানা দেয়ালে রুবেল মিয়া ব্রাজিলের পতাকা ছাড়াও সেদেশের খেলোয়াড়দের ছবি এঁকেছেন। বাড়ির ভবনে বাংলাদেশের জাতীয় পতাকাও আঁকা হয়েছে।
এদিকে, দূর-দূরান্ত থেকে ব্রাজিল সমর্থকেরা বাড়িটিকে একনজর দেখার জন্য ছুটে আসছেন। শুধু ব্রাজিলের সমর্থকরা নয়, অন্যান্য দেশের সমর্থকরাও বাড়িটির ভূয়সী প্রশংসা করছেন। সব জায়গায় দাবি উঠছে যে পুরো উপজেলায় এমন বাড়ি নেই। বাড়িটির কারণে এই এলাকার নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে 'ব্রাজিল বাড়ি' হিসেবে।
বাড়ির মালিক রুবেল মিয়া বলেন, 'ব্রাজিলের খেলা আমার খুব পছন্দ। আমি ছোটবেলা থেকেই ব্রাজিল সাপোর্ট করে আসছি। এই কারণেই আমি ব্রাজিলের পতাকার আদলে বাড়ির ভবন ও সীমানা দেয়াল রং করিয়েছি এবং খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি। গত ১৬ দিন ধরে এই কাজটি চলছে। এখনও কাজ প্রায় শেষ পর্যায়ে। রং করার জন্য আমি প্রায় দেড় লাখ টাকারও বেশি খরচ করেছি। অনেকেই আসছেন বাড়িটি দেখতে। আমি মনে করছি, আমার প্রিয় দল ব্রাজিল এবারের বিশ্বকাপে চমৎকার করবে এবং শিরোপা জয়লাভ করবে।'
তিনি তাঁর প্রিয় দল ব্রাজিলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন