প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের দিরাই উপজেলার পশ্চিমাঞ্চলের কিছু কিছু জমিতে এবার আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। সবুজে-সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ কৃষিজমি। মাঠজুড়ে ধানের সুন্দর বৃদ্ধি দেখে কৃষকদের মনে দেখা দিয়েছে আনন্দ ও আশার সঞ্চার।
হাওরাঞ্চলের কৃষকদের জন্য আমন ধান চাষ খুব সহজ নয়। দিরাইয়ের বিভিন্ন হাওরে বছরের দীর্ঘ সময় পানি থাকায় সব জমিতে আমন ধান চাষ করা সম্ভব হয় না। তুলনামূলকভাবে যেসব উঁচু বা পানিমুক্ত জমিতে আমন ধান চাষের সুযোগ তৈরি হয়, সেসব জায়গাতেই সীমিত পরিসরে কৃষকরা এ ধান আবাদ করেন।
এবার দিরাইয়ের পশ্চিমাঞ্চলের কিছু জমিতে ধানের গাছ বেশ সতেজ ও সবুজ হয়ে উঠেছে। কোথাও কোথাও ধানের শীষও সুন্দরভাবে বের হতে শুরু করেছে। ভালো ফলনের সম্ভাবনা দেখে কৃষকের পরিশ্রম যেন সার্থক হওয়ার পথে।
কৃষকরা জানান, প্রাকৃতিক দুর্যোগ ও পানির কারণে হাওর এলাকায় কৃষিকাজ অনেকটা ঝুঁকিপূর্ণ। তাই কোনো জমিতে ধানের ফলন ভালো হলে সেটি কৃষকের জন্য শুধু ফসল নয়—পরিবারের স্বপ্ন ও বছরের আয়ের একটি বড় আশার জায়গা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন