প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি নেতৃত্বাধীন জোট চারটি ড্রোন প্রতিহতের দাবি করেছে। বুধবার ভোরে সৌদি আরবের মদিনা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে এই ড্রোনগুলোকে প্রতিহত করা হয়। জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় এই তথ্য জানান।
তিনি তার পোস্টে উল্লেখ করেন, মদিনা ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ড্রোনগুলোকে প্রতিহত ও ধ্বংস করার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে।
একটি আলাদা বিবৃতিতে আল-মালিকি জানান, জোটের বাহিনী পূর্বাঞ্চলের দিকে এগিয়ে আসা আরেকটি ড্রোনকে প্রতিহত করে ধ্বংস করেছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব এবং ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
সূত্র: আনাদোলু
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন