প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
"Love Yours Eyes- আপনার চোখকে ভালোবাসুন" এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে নোয়াখালীতে একটি র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিভিল সার্জন অফিস নোয়াখালীর উদ্যোগে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারানা জাফরিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন নাঈম কেয়া, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুদ্দিন মাহামুদ চৌধুরী এবং ব্র্যাকের জেলা ম্যানেজার মোহাম্মদ নুরুজ্জামান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন