প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫৯ হাজার ১৪৭ জনে পৌঁছেছে। যদিও নতুন করে ডেঙ্গুতে কেউ মারা যাননি, তবে এই বছর মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।
মোট মৃতদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৭৬ জনের মধ্যে নারীর সংখ্যা ৫২ দশমিক ৬ শতাংশ এবং পুরুষের ৪৭ দশমিক ৪ শতাংশ।
মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক এবং জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।
এখন চলতি মাসে পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে। সেপ্টেম্বরে এ পর্যন্ত ৭৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৮ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ৯ জন মারা যান।
ঢাকা বিভাগের দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৫১, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ২৩ এবং সিটি করপোরেশনের বাইরে ১০ জন মারা গেছেন। খুলনায় ৩২, ময়মনসিংহে ১৮, বরিশালে ১৩, চট্টগ্রামে ১৬, রাজশাহীতে আট, রংপুরে চার এবং সিলেটে একজন প্রাণ হারিয়েছেন।
রোগীর মাসভিত্তিক হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ২৩ হাজার ৩০১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের মাস আগস্টে এই সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬ জন। জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭ এবং জুলাইতে ৯ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৫৪ হাজার ৮৩৮ জন ছাড়পত্র পেয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন