প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশে (এনইবি) শুরু হয়েছে ‘ফল-২০২৬ ভর্তি মেলা’ শিক্ষার্থীদের গুণগত উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের লক্ষ্যে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও তথ্য বিভাগের (এআইডি) উদ্যোগে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান উল্লেখ করেন, "উচ্চশিক্ষার স্বপ্নপূরণে নর্দান বিশ্ববিদ্যালয় একাডেমিক মান নিশ্চিতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি জানান, এবারের মেলার মূল উদ্দেশ্য হলো—শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাভিত্তিক ওয়েভার এবং স্কলারশিপ প্রদান করা। শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ভর্তি মেলা চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। মেলা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ টিউশন ফি ছাড়, শিক্ষাবৃত্তি ও আকর্ষণীয় উপহার। এছাড়া, ভর্তি মেলায় সরাসরি উপস্থিত হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম, ভর্তি প্রক্রিয়া ও খরচ সম্পর্কে বিস্তারিত পরামর্শ ও তথ্য সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন।
ভর্তি মেলার সার্বিক আয়োজনের সমন্বয় করেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও তথ্য বিভাগের ইনচার্জ মো. মাহমুদুল হাসান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন