প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) যুক্ত হয়েছে এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে।
বাংলাদেশের পুশইন ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবিষয়ে তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার (৫ জুন) জেলা সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সীমান্তের ভৌগোলিক অবস্থান ও চোরাপথগুলো সম্পর্কে স্থানীয়দের সবচেয়ে বেশি ধারণা থাকে।
এই কৌশল কাজে লাগিয়ে রাজশাহী রেঞ্জ আনসার-ভিডিপির পরিচালকের নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে বিশেষ একটি টিম গঠন করা হয়েছে।
প্রাথমিকভাবে স্থানীয় এলাকা সম্পর্কে ভালো ধারণা রয়েছে এমন ৩৩ জন দক্ষ আনসার ও ভিডিপি সদস্যকে বিজিবির সঙ্গে সীমান্ত চৌকিতে (বিওপি) দায়িত্ব দেয়া হয়েছে।
ভোলাহাট উপজেলার চানশিকারী, চামুংগা, ভোলাহাট, গিলাবাড়ি, চরধরমপুর, সুরানপুর, পোলাডাঙ্গা ও খড়গপুর বিওপিতে তারা আছেন।
গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপিতে বিজিবির সঙ্গে তারা দায়িত্ব পালন করছেন।
শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোর জন্য নেয়া হয়েছে ভিন্ন কৌশল।
সেখানে ইউনিয়ন আনসার দলনেতা ও আনসার কমান্ডাররা ইতিমধ্যে নিকটবর্তী বিজিবি ক্যাম্প কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করে জরুরি যোগাযোগের নম্বর বিনিময় করেছেন।
সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক গতিবিধি দেখলে বা বিজিবির ডাক আসলে আনসার-ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধে যোগ দেবেন।
প্রতিবেশী দেশ থেকে পুশইনের আশঙ্কায় গত কিছুদিন থেকেই সীমান্তে বাড়তি উত্তেজনা রয়েছে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন