প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বরিশাল নগরীতে কোতোয়ালির আকস্মিক সাঁড়াশি অভিযান
সন্ধ্যা নামতেই নগরীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে হঠাৎ পুলিশের তৎপরতা। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে প্রায় দুই ঘণ্টাব্যাপী আকস্মিক সাঁড়াশি অভিযান চালিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা থেকে পরিচালিত এ অভিযানে মহানগরীর বাংলাবাজার, বিবির পুকুর পাড়, শীতলা খোলা, মুন্সি গ্যারেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) *বেলাল হোসাইন, পিপিএমের নেতৃত্বে* পরিচালিত অভিযানে *সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) অলক কান্তি শর্মা*সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স অংশ নেন।
অভিযানে কিশোর গ্যাং, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের গতিবিধির ওপর নজরদারি করা হয়। পাশাপাশি অপরাধপ্রবণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়।
পুলিশের ভাষ্য, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে মহানগরজুড়ে নিয়মিত ও আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন