প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করার অভিযোগ তুলেছেন সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এই অভিযোগ করেন।
জামায়াতের আমির বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করে। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই বিপ্লব ও সংহতি দিবসের মূল তাৎপর্য।’
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন যে, বিএনপি গণভোটের রায় মেনে না নিয়ে পুনরায় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম করছে। তিনি বলেন, ‘বিএনপি সর্বত্র দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে এনেছে। বর্তমান সংসদকে অকার্যকর করে একদলীয় শাসন কায়েম করছে দলটি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না বলেই সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মানতে যেমন বিএনপি বাধ্য হয়েছে, তেমনি গণভোটের রায় মানতেও বাধ্য হবে।’
জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপানে মাতারবাড়ী নিয়ে কী করেছেন, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানান।
সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একদলীয় শাসন কায়েমের পথ থেকে বিএনপি সরে না এলে সরকারের অনাকাঙ্ক্ষিত পতন হতে পারে। বর্তমান সরকার বাকশালী কায়দায় সংবিধান সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন