প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা করার ঘটনায় টুরিস্ট পুলিশ কর্তৃক এক কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করা হয়েছে।
আজ সোমবার, আব্দুল মাবুত নামের ওই কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করা হয়। তিনি জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়রা তাকে ‘হিরো নানা’ নামেও চিনে।
এ বিষয়ে টুরিস্ট পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে আটক করা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
টুরিস্ট পুলিশের দাবি, সম্প্রতি পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক চীনা পর্যটকের সঙ্গে আপত্তিকরভাবে হেনস্তার অভিযোগ ওঠে। এ সময় ওই পর্যটকের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। ঘটে যাওয়া এই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর টুরিস্ট পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।
এ বিষয়ে পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান ফজলুল করিম বাসসকে বলেন, এই ঘটনার কারণে পাহাড়পুর বৌদ্ধবিহারের সুনাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
বদলগাছী থানার পরিদর্শক নজরুল ইসলাম বাসসকে বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহারে এক চীনা পর্যটককে হেনস্তা করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন