প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চিফ হুইপ নূরুল ইসলাম মনি মন্তব্য করেছেন যে, বর্তমানে জাতীয় সংসদে বিরোধী দল একটি ‘ভাইব’ তৈরি করার চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন, যা জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে অনুষ্ঠিত হয়।
তিনি এ সময় বলেন, ‘বর্তমান বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার করতে চায়। তবে আমরা জুলাই সনদের ধারেকাছেও যেতে পারিনি। বিরোধী দল তাদের প্রতিনিধি দিবেন বলে আমরা প্রত্যাশা করি।’
তিনি আরও জানান, আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যদের নিজ এলাকায় থাকার নির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন।
এছাড়া, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও প্রদান করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন