প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জিম্বাবুয়ে সিরিজে আর খেলতে পারছেন না মুস্তাফিজুর রহমান। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি ছিটকে গেছেন। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান এক ভিডিওবার্তায় এই তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রথম ওয়ানডে খেলার পর মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ওয়ানডেতে অংশ নেননি। পায়ের চোটের কারণে প্রথম ম্যাচের পর তাঁর স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্টে গ্রেড ওয়ান মাসেল টিয়ার ধরা পড়েছে। ফলে জিম্বাবুয়ের সফরের পরবর্তীতে আর খেলতে পারবেন না ফিজ।
বিসিবির প্রকাশিত ভিডিওতে ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ‘মুস্তাফিজুর রহমান প্রথম ওয়ানডেতে বল করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে একটি আঘাত নিয়ে উঠে এসেছে। পরে ৭ জুলাইয়ে একটি স্ক্যান করা হয়। স্ক্যানে গ্রেড ওয়ান মাসেল টিয়ার এসেছে, ডান হ্যামস্ট্রিংয়ে। হাঁটুতে ওর একটু সমস্যা আছে। আমরা আশা করছি ৪ সপ্তাহের মত লাগবে ঠিক হতে। মুস্তাফিজ দেশে ফিরবে।’
মুস্তাফিজ ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টি স্কোয়াডেও ছিলেন। তবে তাঁর বদলি হিসেবে বিসিবি এখনো কারও নাম ঘোষণা করেনি।
বাংলাদেশের স্কোয়াডের একনজরে:
ওয়ানডে:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
টি-টোয়েন্টি:
তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, নাহিদ রানা, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন