প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলা সাহিত্যের অমর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে তালোড়া নাগর গ্রন্থাগারের উদ্যোগে একটি বর্ণাঢ্য আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টা গ্রন্থাগার কার্যালয়ে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তালোড়া নাগর গ্রন্থাগারের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. মোকলেছার রহমান। সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন ইসলাম শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থাগারের উপদেষ্টা ও তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি মো. মোশারফ হোসেন সেলিম।
অনুষ্ঠানের শুরুতে কবি সুকান্ত ভট্টাচার্যের বর্ণাঢ্য কর্মময় জীবন ও তাঁর বিপ্লবী সাহিত্যকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকরা উল্লেখ করেন, সুকান্ত ভট্টাচার্য খুব অল্প সময় বেঁচে থাকলেও তাঁর অসামান্য কবিতা যুগ যুগ ধরে নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লড়াই ও তারুণ্যের বিদ্রোহী চেতনাকে শাণিত করে আসছে। আলোচনা শেষে স্থানীয় কবি ও সাহিত্যপ্রেমীরা কবির জনপ্রিয় কবিতাগুলো থেকে আবৃত্তি করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন