প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্ক, কাতার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার মধ্যে বদর প্রতিরক্ষা চুক্তির পেছনে রয়েছে একটি নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি, যা পুরো অঞ্চলে প্রভাব ফেলছে। প্রতিরক্ষা বিশ্লেষক রশিদ আল-মোহান্নাদি এই মত প্রকাশ করেছেন।
বুধবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক নীতিগবেষণা কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট আল-মোহান্নাদি উল্লেখ করেন, চুক্তিতে যুক্ত দেশগুলো যে সুনির্দিষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেগুলোর প্রেক্ষিতে এই উদ্যোগের যৌক্তিকতা রয়েছে।
তিনি আরও বলেন, যেসব দেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প রয়েছে, তারা সাধারণত প্রতিরক্ষা শিল্প না থাকা দেশগুলোর তুলনায় সামরিক সক্ষমতা অর্জনে কম খরচ করে। এ কারণে, এই চুক্তির অর্থনৈতিক দিকটিও গুরুত্বপূর্ণ।
আল-মোহান্নাদির মতে, ‘এটি প্রতিরক্ষা খাতে বৈচিত্র্য আনার একটি ভালো উদ্যোগ।’
তিনি আরও যোগ করেন, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলোর দিকে না তাকিয়ে নিজেদের অঞ্চলের মধ্যেই সামরিক চাহিদা পূরণের সুযোগ তৈরি করাও এই উদ্যোগের কৌশলগত গুরুত্বকে তুলে ধরে।
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন