প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে সম্প্রতি বিশ্ব ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ডিফেন্ডার। স্পষ্টভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, ইসলাম গ্রহণের খবরটি সত্য নয়।
সম্প্রতি মরক্কোর নাগরিক ও ফিফা-স্বীকৃত প্লেয়ার্স এজেন্ট সৌহাইলা এল তাহিরিকে বিয়ের পর থেকেই কার্লোসের ধর্ম পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে তুরস্কের কয়েকটি গণমাধ্যম এবং দেশটির ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে গুঞ্জনটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
সেখানে দাবির ভিত্তিতে বলা হয়েছিল, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম কমিউনিটির পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদের কাছে গিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস।
তবে সৌদি আরবের জনপ্রিয় পত্রিকা ‘ওকাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সব জল্পনার অবসান ঘটিয়েছেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। সাক্ষাৎকারে কার্লোস উল্লেখ করেছেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমার স্ত্রী নামাজ পড়েন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।’
বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভ্রান্তির বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। কার্লোস জানিয়েছেন, তাদের বিয়ের আয়োজন একাধিক ধরনের ছিল। পরিবারের সদস্যদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে ক্যাথলিক রীতিতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। পাশাপাশি তার স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্যও আলাদা একটি আয়োজন ছিল।
ফুটবল ক্যারিয়ারে অসংখ্য সাফল্যে ভরা রবার্তো কার্লোস ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জিতেছেন। ১৯৯৮ সালের বিশ্বকাপে তিনি ছিলেন রানার্সআপ দলের সদস্য। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ একাধিক বড় শিরোপা। গতি, শক্তিশালী শট এবং বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি-কিকের জন্য বিশ্ব ফুটবলে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন কার্লোস। ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও এবার নিজের মুখেই ইসলাম গ্রহণের গুজনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন