প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বাজারে সর্বশেষ ৫ দফা সমন্বয়ের মধ্যে ৩ বার রুপার দাম কমেছে। এর মধ্যে সাম্প্রতিক সময়ে টানা ২ দফা কমিয়ে মোট ৫২৫ টাকা মূল্য হ্রাস করা হয়েছে।
সবশেষ গত শনিবার (৬ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বিজ্ঞপ্তির মাধ্যমে টানা ২য় দফা রুপার দাম কমিয়েছে। এই বার ভরিতে ৪০৮ টাকা দাম কমানো হয়েছে। আজ সকাল ১০টা থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি অনুযায়ী নতুন অর্থাৎ বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।
এর পূর্বে সর্বশেষ ২ জুন রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ৬৫৭ টাকায় নির্ধারণ করা হয়েছিল।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা ছিল যা কার্যকর হয়েছিল ওই দিন সকাল ১০টা থেকে।
বর্তমানে চলতি বছর দেশের বাজারে ৪২ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে, যেখানে ২২ দফা দাম বেড়েছে; অন্যদিকে ২০ দফা দাম কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।
এদিকে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমে বর্তমানে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় চলছে।
এবারও চলতি বছর ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে ৩৭ দফা মূল্য বৃদ্ধি করা হয়েছে এবং ৩৪ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন