প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়া রোধ করতে সব পক্ষকে নমনীয় অবস্থান গ্রহণের পাশাপাশি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মিসরের কর্মকর্তারা। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এই আহ্বান জানান মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাদের জাকি এক বিবৃতিতে উল্লেখ করেন, দুই মন্ত্রী সামরিক সংঘাতের নতুন সূচনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে আবদেলাত্তি রাজনৈতিক সংকটের সমাধানে কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে, তবে পুরো অঞ্চল এবং বিশ্বকে গুরুতর রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক পরিণতির সম্মুখীন হতে হতে পারে।
এদিকে, বৃহস্পতিবার আরাগচি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেন। এই মন্ত্রীরা হলেন কাতার, কুয়েত, ওমান, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা।
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন