প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাভারের পাকিজা ইউটার্ন এলাকায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তবে, নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর পিকআপ ভ্যানের চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ন ১৪-৭৬৩৯।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন