প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভূমি হস্তান্তর ও রেজিস্ট্রেশন স্বাভাবিক করার দাবি
রাঙামাটিতে ব্যাংক ঋণ নেওয়ার সুযোগসহ ভূমি হস্তান্তর ও রেজিস্ট্রেশন কার্যক্রম স্বাভাবিক করার দাবি উত্থাপন করা হয়েছে। শনিবার সকালে রাঙামাটি শহরের বনরূপা পুলিশ বক্সের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে এই দাবি জানানো হয়।
এর আগে শহরের হ্যাপি মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পুলিশ বক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ-পিসিএনপি এবং তাদের সহযোগী সংগঠনগুলো এই সমাবেশের আয়োজন করে। বক্তব্য রাখেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজমসহ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা উল্লেখ করেন, বাজার ফান্ডভুক্ত জমি নিয়ে ভূমি ব্যবস্থাপনার জটিলতার কারণে গত কয়েক বছর ধরে জমি হস্তান্তর, বন্ধকি দলিল রেজিস্ট্রি এবং ব্যাংক ঋণ কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি অংশ ব্যাংক ঋণ সুবিধা গ্রহণে অক্ষম হচ্ছেন। ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই আর্থিক চাপের সম্মুখীন হচ্ছেন।
তাদের মতে, দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে।
সমাবেশ থেকে বাজার ফান্ডের প্লটের লিজের মেয়াদ বৃদ্ধি, ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালু করা এবং ভূমি রেজিস্ট্রেশন ও নামজারির প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়।
বক্তারা ভূমি ব্যবস্থাপনা এবং খাজনা পরিশোধের প্রক্রিয়া সহজ করার পাশাপাশি কয়েকটি দাবি উত্থাপন করেন। বাজার ফান্ডভুক্ত জমি নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সমস্যার সমাধান না হলে পরবর্তীতে আরো কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানানো হয় সমাবেশ থেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন