প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়মে বড় পরিবর্তন আসতে যাচ্ছে, যা কার্যকর হবে চলতি মাসের ১৫ তারিখ থেকে।
এখন পর্যন্ত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে তাদের পড়াশোনার পুরো সময়কাল জুড়ে বৈধভাবে থাকার সুযোগ পেতেন। তবে, নতুন নিয়মের আওতায় এই প্রচলিত সুবিধাটি বাতিল করা হচ্ছে।
শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়বস্তু অনুযায়ী একটি নির্দিষ্ট সময়সীমার জন্য দেশটিতে থাকার অনুমতি প্রদান করা হবে। ফর্ম আই-টোয়েন্টি বা ‘সার্টিফিকেট অব এলিজিবিলিটি ফর ননইমিগ্র্যান্ট স্টুডেন্ট স্ট্যাটাস’ ফর্মে উল্লেখিত পড়াশোনার সময়সীমার ভিত্তিতে এই মেয়াদ নির্ধারণ করা হবে। তবে, এই মেয়াদ চার বছরের বেশি হতে পারবে না।
নতুন নিয়মের ফলে শিক্ষার্থীদের দেশ ছাড়ার নিয়মেও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটছে। পূর্বে, পড়াশোনা বা প্রশিক্ষণ শেষ করার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য ৬০ দিনের সময়সীমা ছিল। নতুন নিয়মে এই সময়সীমা কমিয়ে ৩০ দিন করা হয়েছে।
এই ৩০ দিনের মধ্যে শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে অথবা অন্য কোনো বৈধ উপায়ে স্ট্যাটাস পরিবর্তন করতে হবে। তবে আগের নিয়মের মতো ক্লাস শুরুর অন্তত ৩০ দিন আগে দেশটিতে প্রবেশের সুযোগ এখনও বহাল রয়েছে।
কিছু শিক্ষার্থীর জন্য এই নতুন সময়সীমায় বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। যেমন, ইংরেজি ভাষা শিখতে যাওয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ ২৪ মাস এবং পাবলিক হাই স্কুলের শিক্ষার্থীরা স্কুল ছুটিসহ সর্বোচ্চ ১২ মাস সময় পাবেন।
নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো শিক্ষার্থী তাদের পড়াশোনা সম্পন্ন করতে ব্যর্থ হন, তবে তাদের অতিরিক্ত সময়ের জন্য আবেদন করতে হবে। এর জন্য নির্দিষ্ট ফরম পূরণ, ফি প্রদান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে। এছাড়া, যাদের ভিসার মেয়াদ আছে, তারা চাইলে দেশ ঘুরে আসার মাধ্যমে নতুন মেয়াদের অনুমতি নিতে পারেন।
সার্বিকভাবে, যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের এখন থেকে পড়াশোনার সময়সীমা এবং কাগজপত্রের বিষয়ে অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন