প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা, মারধর এবং গুলি ছোড়ার অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দলটির নেতাকর্মীদের দ্বারা। হামলার ঘটনায় অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে থানাঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এনসিপি, জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন এনসিপি মাদারীপুর জেলা শাখার প্রচার সম্পাদক ইকতিয়ার আহম্মেদ, যুগ্ম সদস্যসচিব লায়ন আহমেদ আলমগীর, জাতীয় যুবশক্তি মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক রিশাদ রাব্বি, মাদারীপুর সদর উপজেলা এনসিপির আহ্বায়ক শাহারিয়ার মনির এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির মাহামুদ।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে শিবচর উপজেলার মুন্সীর বাজারের কাছে ঢাকা-নাওডোবা জাতীয় মহাসড়কের পাশে ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২১ নভেম্বর শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে তিনি লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগে রোমান দাবি করেন, শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরী চাচাতো ভাই তাপু চৌধুরী এবং শিবচর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইদুর ব্যাপারীসহ ২৫ থেকে ৩০ জন তাঁর ওপর অতর্কিত হামলা করেন। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, তাপু চৌধুরী পিস্তল দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে তিনি সরে যাওয়ায় গুলি তাঁর শরীরে লাগেনি। পরে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ২১ নভেম্বর মাদারীপুর জেলা এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হামলার বিচার ও দ্রুত মামলা গ্রহণের দাবি জানিয়েছিল দলটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন