প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে যাচ্ছে সউদী আরব, তুরস্ক এবং পাকিস্তান। এ তথ্য দুটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা গেছে।
সূত্রগুলো জানায়, আগামী শুক্র ও শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। সউদী আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতে পাকিস্তানে আসছেন।
গত আগস্টে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণাত্মক যুদ্ধের প্রেক্ষাপটে উদ্বেগ বৃদ্ধি পাওয়ার কারণে মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে এই তিন দেশ।
কৌশলগত দিক থেকে এই তিন দেশের জোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুরস্কের রয়েছে ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী। অন্যদিকে, সউদী আরব ইসলামের পবিত্রতম স্থানগুলোর রক্ষক এবং বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশগুলোর একটি। পাকিস্তান হলো বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র।
এদিকে, আঙ্কারা ও ইসলামাবাদের পক্ষ থেকে ক্রমবর্ধমান ইসরায়েলবিরোধী কঠোর অবস্থানের কারণে এই প্রতিরক্ষা চুক্তির খবর জেরুজালেমে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন