প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবশেষে কলকাতার বাংলাদেশ মিশনে প্রতিষ্ঠানটির জন্য পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার পাওয়া গেছে। অভিজ্ঞ কূটনীতিক মোহাম্মদ খালেদ নতুন ডেপুটি হাইকমিশনার হিসেবে যোগদান করেছেন।
তিনি শুক্রবার (২৪ জুলাই) কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যোগদান করেন।
নতুন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ যোগদানের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন। এর আগে তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, মোহাম্মদ খালেদ ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি বাংলাদেশ ফরেন সার্ভিসের ২৫তম ব্যাচের (বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার) কর্মকর্তা। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পাদন করেছেন।
কুণমিংয়ে দায়িত্ব নেয়ার পূর্বে, তিনি মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস, পর্তুগালের লিসবন এবং গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়াও, তিনি সার্ক, বিমসটেক ও এসিডি উইং, পশ্চিম এশিয়া উইং, মধ্য এশিয়া ও আফ্রিকা উইং এবং ইউরোপ উইংয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের পর কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিশনের দূতালয় প্রধান মোহাম্মদ আশরাফুল সিকদার। চলতি বছরের জুন মাসে তার দায়িত্ব শেষ হয়ে দেশে ফিরে আসেন। এরপর প্রথম সচিব (রাজনৈতিক) আয়েশা আক্তার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন।
এর আগে ৫ আগস্ট পর্যন্ত কলকাতা মিশনের পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার হিসেবে আন্দালিব ইলিয়াস দায়িত্ব পালন করেন। শ্রীলঙ্কায় বদলি হওয়ার পর দীর্ঘ সময় ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে কলকাতার বাংলাদেশ মিশন পরিচালিত হচ্ছিল।
কলকাতায় যোগদান প্রসঙ্গে মোহাম্মদ খালেদ সময় সংবাদকে জানিয়েছেন, "আমি ২৪ জুলাই কলকাতা মিশনে যোগদান করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন