প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন যে, গত তিন বছরে মার্কিন করদাতাদের ১১ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায়। তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সুরক্ষা দিতে নিজেদের পক্ষ থেকে ইসরায়েলের চেয়ে বেশি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তা ইসরায়েলকে দেওয়া হচ্ছে, যা দুই দেশের স্বার্থের অংশীদারির পরিবর্তে অসম সম্পর্কের চিত্র তুলে ধরে। তিনি এই সম্পর্ককে ‘পারস্পরিক সহযোগিতার নয়, বরং পরজীবী সম্পর্ক’ হিসেবে উল্লেখ করেন।
বিশ্লেষক স্টিফেন সেমলারের প্রকাশিত একটি ইনফোগ্রাফিকের তথ্য অনুযায়ী, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র আনুমানিক ৬০৯টি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার মূল্য প্রায় ১১ বিলিয়ন ডলার।
ইনফোগ্রাফিকটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৫ সালের জুনে এই খাতে ব্যয় হয়েছিল প্রায় ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। আর ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ দশমিক ২ বিলিয়ন ডলার। ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এসএম-২, এসএম-৩, এসএম-৬, থাড ও প্যাট্রিয়ট অন্তর্ভুক্ত ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন