প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের কমলনগরে সেলিম উদ্দিন রমিজ নামে এক সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু এলাকার আলী উদ্দিনের পুত্র। জামায়াতে যোগদানের জন্য তিনি ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জসিম উদ্দিনের মাধ্যমে সদস্য ফরম পূরণ করেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, রমিজ বর্তমানে চরবসু এলাকার পাটোয়ারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক পদে কর্মরত আছেন। সেলিম উদ্দিন রমিজ কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৮ সাল থেকে প্রথমে ওই ইউনিয়ন ছাত্রলীগের সদস্য এবং পরে যুবলীগের সদস্য হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেন, যা দীর্ঘ ১৭ বছর ধরে চলমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতির ছবি ও ভিডিও সংরক্ষিত রয়েছে।
যোগদানের বিষয়টি নিশ্চিত করে সেলিম উদ্দিন রমিজ জানান, "পরিস্থিতির শিকার হয়ে তিনি জামায়াতে যোগ দিয়েছেন। এখন কোনো দায়িত্বে নেই। শুধুমাত্র জামায়াত সমর্থক হিসেবে আছেন।"
এ বিষয়ে জানতে উপজেলা জামায়াতের আমির আবুল খায়েরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন