প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা ব্যবহার করে ফিলিপাইনের ওষুধের চাহিদা পূরণে সহযোগিতা চেয়েছেন। আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন ফিলিপাইনের রাষ্ট্রদূত।
বৈঠকের সময় নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। ফিলিপাইনের রাষ্ট্রদূত জানান, দেশটির মোট ওষুধের ৬৭ শতাংশ পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করতে হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগানোর মাধ্যমে ফিলিপাইনের ওষুধের চাহিদা পূরণের জন্য সহযোগিতা কামনা করেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ সময় বলেন, দেশের হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসাসেবার মান উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার করে দেশের সকল স্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার বাস্তবচিত্র খতিয়ে দেখা হচ্ছে।
বৈঠকে ফিলিপাইনের রাষ্ট্রদূত ঢাকা-ম্যানিলা সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন, যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও জনসম্পর্ক আরও জোরদার করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন