প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা দাম ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব করেছে।
এই প্রস্তাবটি পরিচালন ব্যয়, অর্থায়ন ব্যয় এবং আমদানি খরচ বৃদ্ধির কারণে দেওয়া হয়েছে। বর্তমানে, এই সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা রয়েছে।
এছাড়া, এলপিজির মজুত, বোতলজাতকরণ ও বিতরণ চার্জ এবং কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছেন আমদানিকারক, পরিবেশক এবং খুচরা বিক্রেতারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম মিলনায়তনে বিইআরসির শুনানিতে তারা এই দাবি উত্থাপন করেন।
অন্যদিকে, ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩২ টাকা করার প্রস্তাব করেছেন।
এছাড়া, পরিবেশক কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং রিটেইলার কমিশন ৪৫ থেকে বাড়িয়ে ৭০ টাকায় পুনর্বনির্ধারণের প্রস্তাব করেছেন ডিলাররা।
বিইআরসি চেয়ারম্যান জানিয়েছেন, সব পক্ষের স্বার্থ বিবেচনা করে যৌক্তিকভাবে এলপিজির দাম সমন্বয় করা হবে।
অপরদিকে, গোয়ান্দা রিপোর্টে ৫টি এলপিজি সাপ্লাই কোম্পানি কৃত্রিম সংকটের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি না হওয়া এবং ভোক্তা পর্যায়ে স্বস্তি না মেলায় অনুষ্ঠান বয়কট করে বাংলাদেশ অর্থনিতি সমিতি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন