প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে সৌদি আরবের মদিনা অঞ্চলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি অনুযায়ী, ওই ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে।
তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানান, ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। তবে তিনি উল্লেখ করেননি যে ক্ষেপণাস্ত্রটির নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল এবং এর ধ্বংসের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না।
এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুতিদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটেছে।
এদিকে, সৌদি আরবের বিরুদ্ধে চলমান অভিযানের সময় হুতিরা বারবার দাবি করেছে যে তারা মক্কা বা মদিনার মতো পবিত্র শহরগুলোকে লক্ষ্যবস্তু করবে না। তবে এই অভিযানে গোষ্ঠীটি বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন