প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর, ৮ নভেম্বর, ২০২৬ : ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রংপুরের শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীকে পুরস্কৃত করা হয়েছে।
আজ রোববার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের ৮টি সমবায় সমিতি এবং ৪ জন সমবায়ীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোতালেব সরকার।
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা সমবায় কর্মকর্তা জাহিদুল হাসান, বড় রংপুর নগর মীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সভাপতি নাজমুল আলম নাজু এবং রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোজোয়ানা ইসলামসহ অন্যান্য অতিথিরা।
সভায় বক্তারা সমবায় সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, সমবায় আন্দোলনকে গতিশীল করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, জীবন মান উন্নয়ন এবং স্থানীয় পণ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।
এছাড়া নতুন সমবায় সমিতি প্রতিষ্ঠায় সমবায়ের মূল মন্ত্র নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর পাবলিক লাইব্রেরি মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী পণ্য মেলার উদ্বোধন করা হয়। মেলায় রংপুরের ২১টি সমবায় সমিতির বিভিন্ন পণ্যের স্টল পরিদর্শন করেন অতিথিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন