প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা রিনা বেগম নিহত হয়েছেন এবং তার শিশু পুত্র ও কন্যাসহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল ৫ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর কালীবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রিনা বেগমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশ কর্তৃক পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিনা বেগমের বাড়ি যশোরের পুলিশ লাইন কালী খোলা গ্রামে। তার স্বামীর নাম মামুনুর রশিদ। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শুরভী পরিবহনে মামুনুর রশিদ স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রবিবার সকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই গাড়ীতে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান গুরুতর আহত রিনা বেগমকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের মধ্যে রয়েছেন নিহতের মেয়ে মালিহা (৬), আড়াই বছরের শিশুপুত্র রায়হান, কলাপাড়ার হাজীপুর গ্রামের আকলিমা (৪৭), সানজিদা (২৩) এবং মাগুরা শ্রীপুর উপজেলার রাজু মিয়া (২৪)। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে সংকটজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোঃ হানিফ জানিয়েছেন, ভোর রাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে ১ জন নারী নিহত এবং ৬ জন আহত হন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান বলেন, রিনা নামের এক নারী নিহত এবং ৬ জন আহত হয়েছে। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে সংকটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ জানান, নিহত রিনা বেগমকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন