প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৪ জানুয়ারির পরিবর্তে নতুন তারিখ হিসেবে ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে যে, ২৪ জানুয়ারি সরকার ঘোষিত শবেবরাতের সম্ভাব্য সরকারি ছুটি থাকায় এই পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে নোবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপাচার্য বলেন, ‘সমাবর্তনের পূর্বের ঘোষিত তারিখ (২৪ জানুয়ারি) সরকার ঘোষিত শবেবরাতের সম্ভাব্য ছুটি থাকায় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে আগামী বছরের ২১ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠানের নতুন তারিখ পুনর্নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি আশা করি, আপনাদের সকলের সহযোগিতায় উল্লিখিত সময় ও তারিখে অত্যন্ত সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে এবারের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।’
এবারের সমাবর্তনে বিশেষ কিছু আয়োজন রাখা হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, যেসব সাবেক শিক্ষার্থী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি পদক দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ এবং দুটি ইনস্টিটিউটকে সমন্বিত করে মোট আটটি ইউনিটের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক দেওয়া হবে। উপাচার্য আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে মেধা ও অ্যাকাডেমিক উৎকর্ষের যথাযথ মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব হবে।
সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, অভিভাবক ও অতিথিদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, পুরো আয়োজনজুড়ে শৃঙ্খলা বজায় রাখা এবং অংশগ্রহণকারীরা যেন নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে উপাচার্য আরও বলেন, নোবিপ্রবির এ আয়োজনের প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাফল্য ও সম্ভাবনার খবর দেশবাসীর কাছে তুলে ধরতেও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
তিনি জানান, নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য এ পর্যন্ত ৪ হাজার ২৫৯ জন শিক্ষার্থী, ২২৪ জন শিক্ষক এবং ১৯১ জন কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন