প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত হামলায় দুই বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। এই ঘটনায় দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সৌদি সংবাদমাধ্যমের রিপোর্টে হামলায় হতাহত হওয়ার তথ্য প্রকাশিত হয়। হামলার ঘটনা ঘটে বুধবার রাতে।
আহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন— কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সৌদি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় বাংলাদেশি দুই প্রবাসী ছাড়াও আরও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি নাগরিক এবং একজন নেপালি নাগরিক আহত হয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন