প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী এক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশটি জারি করে।
নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীর নাম এস এম সায়েম। তিনি জুলাই আন্দোলনের সময় মিরপুর অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এবং এই হত্যা মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে ত্রয়োদশ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি প্রদান করেছেন।
শুনানির সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামীম ট্রাইব্যুনালে একটি লিখিত আবেদন দাখিল করেন। তিনি জানান, গত ৩ নভেম্বর সাক্ষী সায়েম আদালতে এসে জবানবন্দি দেন। এরপর মিরপুরে নিজের বাসায় ফিরে যাওয়ার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে সাক্ষ্য দেওয়ার জন্য অকথ্য ভাষায় গালাগাল করে। এছাড়া, বাজারে গেলে তার ঠিক পাশেই একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
প্রসিকিউটর আরও উল্লেখ করেন, এসব ঘটনার পর থেকে সাক্ষী চরম নিরাপত্তা শঙ্কায় দিন কাটাচ্ছেন। তাই তিনি সাক্ষী এস এম সায়েমের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন