প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহ, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : মহেশপুরের একটি এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার নেপা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বাঘাডাংঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকরিয়া (২৯) এবং তার স্ত্রী পারভিন খাতুন (১৯)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি টিম নেপা গ্রামের আব্দুল মালেকের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করার সময় ওই বাড়ির ভাড়াটিয়া জাকারিয়া ও তার স্ত্রী পারভীন খাতুনকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘরের বিছানার নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭শ’ পিস অবৈধ এবং বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল জাতীয় ওষুধ উদ্ধার করে পুলিশ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বাসসকে জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন