প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : কবিয়াল সাহিত্য পুরস্কার লাভ করেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক গাজীউল হাসান খান, যিনি বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক। এছাড়া, পুরস্কার পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ও কবি সুব্রত পাল এবং বাসসের উপ-প্রধান বার্তা সম্পাদক ও কবি জুনান নাশিত।
আজ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বাংলার লোকসংস্কৃতি, কবিগান ও দেশজ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে ‘কবিতাই তাড়াবে বৈষম্য’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ‘কবিয়াল উৎসব-২০২৬’ এ এই সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।
কবিয়াল উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মীর হাসমত আলী।
পুরস্কার গ্রহণের পর গাজীউল হাসান খান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "বাংলাদেশের সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে। আশা রাখি, কবিয়াল ফাউন্ডেশন সেই কাজটিই করবে।" তিনি আরও উল্লেখ করেন, "এ দেশের কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরতে পারলে দেশ এগিয়ে যাবে।"
কবি জুনান নাশিত উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন, "কবিতা অনেক কিছু করতে পারে। আমাদের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। কিন্তু সাংস্কৃতিকভাবে আমরা মার খাচ্ছি। এজন্য প্রয়োজন সাংস্কৃতিক পুনর্জাগরণ।" তিনি যোগ করেন, "যে জাতি সাংস্কৃতিকভাবে যত বেশি উন্নত, সে জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না।"
কবিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) সরদার তমিজউদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের গভর্নর বাপ্পী সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লিয়াকত আলী প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর গবেষণাগ্রন্থ ‘নজরুলের সাম্যবাদী চেতনা’ এবং মুহাম্মদ ছমিউদ্দীন চিশতীর কাব্যগ্রন্থ ‘রুহের সফর’-এর মোড়ক উন্মোচন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন