প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির সঙ্গে পাঁচ বছরেরও বেশি সময় পর প্রথমবার ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন তার ছেলে কিম আরিস। যুক্তরাজ্যে বসবাসকারী কিম আরিস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই আবেগঘন মুহূর্তের কথা শেয়ার করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি জানান, দীর্ঘ সময় পর মায়ের কণ্ঠস্বর শোনা অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
ফ্রান্স টুয়েন্টিফোরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সু চি বর্তমানে দেশটির রাজধানী নেপিডোতে গৃহবন্দি আছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের ফলে তাকে বন্দি করা হয়েছে।
তবে মা-ছেলের মধ্যে এই কথোপকথন কীভাবে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মায়ের মুক্তি ও মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সমর্থন জানানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কিম আরিস বলেন, "যারা আমার মা ও আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই।"
তিনি আরও যোগ করেন, "আমি বিশ্বাস করি, আপনাদের কণ্ঠস্বরই এই মুহূর্তটিকে বাস্তবে সম্ভব করতে সাহায্য করেছে।"
তবে দীর্ঘদিন পর কথা বলার সুযোগ পেলেও, কিম আরিস তার মায়ের বয়স ও বন্দিজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, তার মায়ের বয়স ৮১ বছর এবং তিনি এখনো বন্দি রয়েছেন। কিম আরিস উল্লেখ করেন, একবার কথা বলার সুযোগ নিয়মিত পারিবারিক যোগাযোগের বিকল্প হতে পারে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন