প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে নতুন ইতিহাস গড়েছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে তিনি মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ড নিজের নামে করেছেন।
সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিং শুরু করেই যেন ঝড় তুলতে শুরু করেন শানাকা। ইনিংসের শুরুতে কিছুটা সময় নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করলেও, ৩০ রান অতিক্রম করার পর তিনি সম্পূর্ণরূপে আক্রমণাত্মক হয়ে ওঠেন। শেষ পর্যন্ত ৪৩ বলে ১২১ রানে অপরাজিত থাকেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার। তার বিধ্বংসী ইনিংসে ছিল ৮টি চার এবং ১২টি ছক্কা।
শানাকার ব্যাটিংয়ের সবচেয়ে বড় চমক আসে ৩৯তম বলে। ওই বলেই তিন অঙ্কে পৌঁছে যান এবং আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন। এতদিন ৪০ বলে সেঞ্চুরি করে যৌথভাবে রেকর্ডটি ধরে রেখেছিলেন আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার এবং টিম সাইফার্ট। রাসেল ২০১৮ সালে এই রেকর্ডটি গড়েছিলেন। পরে গত বছর একই দিনে ৪০ বলে শতক করে সেই রেকর্ডে ভাগ বসান হেটমায়ার এবং সাইফার্ট।
শানাকার বিধ্বংসী ইনিংসের সঙ্গে আন্দ্রে ফ্লেচারের ৩৮ বলে ৬৪ রানের ইনিংসে ভর করে প্যাট্রিয়টস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে। এর জবাবে সেন্ট লুসিয়া কিংসের ইনিংস মাত্র ৯৮ রানে থেমে যায়। ফলে ১৩৭ রানের বিশাল জয় পায় প্যাট্রিয়টস।
ম্যাচ শেষে নিজের ব্যাটিং পরিকল্পনা সম্পর্কে শানাকা জানান, শুরুতে তিনি বলের গুণাগুণ বুঝে খেলছিলেন। মাঠের ফিল্ডিং বিন্যাস এবং বোলারদের পরিকল্পনাও পর্যবেক্ষণ করছিলেন। ৩০ রান করার পর পিচ ব্যাটিংয়ের জন্য উপযুক্ত মনে করে, নিজের শক্তির জায়গায় বল পেলেই আক্রমণাত্মক হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ভাগ্যও তার পক্ষে ছিল।
শানাকাকে ব্যাটিং অর্ডারে ওপরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচ শেষে শানাকার প্রশংসা করে তিনি জানান, দাসুন দুর্দান্ত ফর্মে আছেন, তাই তার সামর্থ্যকে যতটা সম্ভব কাজে লাগাতে চেয়েছে দল।
সিপিএলে দ্রুততম সেঞ্চুরির তালিকায় শানাকা ছাড়াও আছেন আন্দ্রে রাসেল (৪০ বল), টিম সাইফার্ট (৪০ বল), শিমরন হেটমায়ার (৪০ বল)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন